ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
মাদক বিক্রিতে বাধা দেওয়ায়

পাইকগাছায় ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

খুলনার পাইকগাছায় প্রকাশ্য মাদক বিক্রির প্রতিবাদ করায় তিন ব্যক্তিকে ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার ফরিদাবাদ গ্রামের মৃত জাহাঙ্গীর গাজীর ছেলে হাফিজুর গাজী (৪৫), শান্তা গ্রামের জিন্নাত আলী গাজীর ছেলে হান্নান গাজী (৫০) এবং একই গ্রামের নাসির গাজীর ছেলে অলিলউল্লাহ গাজী (২১)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, গড়ুইখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি তানবীর মোড়ল (২২), বিপ্লব গাইন (২৮), হৃদয় গাইন (২৮) ও সিরাজুল গাজী সহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্য মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শুক্রবার রাতে হাফিজুর গাজী ও হান্নান গাজী সহ স্থানীয়রা তাদের এই অপকর্মের প্রতিবাদ ও বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা দেশীয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। যার মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল সহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আহতদের স্বজনরা জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

মাদক বিক্রিতে বাধা দেওয়ায়

পাইকগাছায় ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রকাশিত সময় ০২:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬