বাগেরহাটের ফকিরহাটে খালের পানিতে পচা সাপের দুর্গন্ধকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া তুচ্ছ ঘটনায় মো: শহীদ শেখ (৭২) নামে এক বৃদ্ধকে মারপিট করে আহত অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। ১৪ আগস্ট যোহরের নামাজ শেষে তিনি মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন। উপজেলার ছোট হোচলা এলাকার বাসিন্দা মো: শহীদ শেখের বসতবাড়ির সামনে সরকারি খালে ৪/৫ দিন আগে একটি সাপ মেরে ফেলে রাখা হয়। পরবর্তীতে সাপটি পচে তীব্র দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, এ বিষয় নিয়ে স্থানীয় জনৈক্য এক ব্যক্তির সাথে কথা কাটাকাটির জের মারপিট করা হয়। এতে তিনি আহত হন। স্থানীয়রা আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একই এলাকার আলী শেখের (৩০) নামে একজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম :
ফকিরহাটে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে মারপিট
-
ফকিরহাট প্রতিনিধি - প্রকাশিত সময় ০৪:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- ২৮ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















