ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
   -নীলফামারীতে মিয়া গোলাম পরওয়ার

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে 

জামায়াত সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,   বিএনপি সারাদেশে যে ধরনের কর্তৃত্বপনা করছে তাতে দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহান জাতি সহ্য করবেনা।

নীলফামারীতে উপজেলা পর্যায়ে জামায়াত কর্মপরিষদ সদস্যদের নিয়ে দু’দিন ব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারী এসব কথা বলেন।
জেলা শহরের আল হেলালস্থ জেলা জামায়াত কার্যালয়ে এই শিক্ষা শিবির শুরু হয় বৃহস্পতিবার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা জামাতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সাবেক এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোড়ে বিএনপি’র কর্তৃত্ববাদী মানসিকতা সৃষ্টি হয়েছে।

সেক্রেটারী জেনারেল গোলাম পরওয়ার বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ৫ কোটি মানুষ হ্যাঁ ভোটে সমর্থন দিলেও বিএনপি গণভোটকে উপেক্ষা করছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

   -নীলফামারীতে মিয়া গোলাম পরওয়ার

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে 

প্রকাশিত সময় ১২:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬