বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে| দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ফিরে আসতে হয়েছে জেলেদের|
সুন্দরবনের দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে থাকা বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট মাঝি নজরুল ইসলাম শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বলেন, সাগরে গত দুইদিন ধরে ˆবরী আবহাওয়া বিরাজ করছে| প্রবল পূবালী বাতাসে বড় বড় ঢেউয়ের কারণে সাগর উত্তাল হওয়ায় ফিশিংবোটবহর সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর উপকূলের দিকে নিরাপদ আশ্রয়ে ছুটেছে|কতিপয় ফিশিংবোট সুন্দরবনের মেহেরআলী, আলোরকোল, ভেদাখালীসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে|
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বঙ্গোপসাগরে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে| উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিংবোট রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে আছে| দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে ফিশিংবোটবহর সাগরে মাছ ধরতে গিয়েই দুর্যোগের কবলে পড়েছে|
শরণখোলা রাজৈর মৎস্যঘাটের আড়ৎদার কবীর হোসেন বলেন, সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় ফিশিংবোটবহর সাগরে না গিয়ে দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটে নোঙর করে আছে|
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে ˆবরী আবহাওয়ার কবলে পড়ছেন| উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর উপকূলের দিকে ছুটে আসছে|
শিরোনাম :
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর
সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিশিংবোটবহর
-
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি - প্রকাশিত সময় ০৪:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- ৪৯ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















