যশোরের মনিরামপুরে মঙ্গলবার রাত্র আনুমানিক ১১টায় নেহালপুর ইউনিয়নের কালিবাড়ি বাজারে ইজাজুলের চায়ের দোকান থেকে ক্যাসিনো সম্রাট বাহারুল ইসলাম সহ চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো নেহালপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহারুল ইসলাম, বালিধা গ্রামের- আফছার গাজীর ছেলে শরিফুল ইসলাম, নেহালপুর গ্রামের গোলাম মোল্যার নাতিছেলে ইমরান হোসেন ও একই গ্রামের নওশের গাজির জামাই ইসমাঈল হোসেন রাজু।আটককৃতদের নিকট থেকে ক্যাসিনো খেলার ও টাকা লেনদেনের তিনটি মোবাইল জব্দ করে। অভিযান পরিচালনাকারী ডিবি অফিসার কামরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে সংঈীয় ফোর্স নিয়ে নেহালপুরের কালিবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করতে সক্ষম হই।পরবর্তীতে মনিরামপুর থানায় জুয়া আইনে ১২, ১৭, ১৮, ১৯, ২০ ও ২৭ ধারায় মামলা দায়ের করে সকল কে আদালতে চালান দেওয়া হয়।
এলাকার সুধীজন ডিবির এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে। তারা আরো জানান ধারাবাহিকভাবে এ অভিযান চললে মাদক, জুয়ার ছোবল থেকে এলাকার যুবসমাজ রক্ষা পাবে।
মনিরামপুর প্রতিনিধি 










