ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানের মাদক উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা| উদ্ধার কৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় মাদক স্কাপ সিরাফ ৩৭৩ বোতল ও ভারতীয় মদ ৪১ বোতল| সোমবার ভোর রাতে মাঠিলা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে বিজিবির সদস্যরা| বিজিবি ক্যাম্প সুত্রে জানাগেছে, সোমবার ভোর রাতে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার মাঠিলা গ্রামের ভিতর থেকে মালিক বিহিন অবস্থায় ৩৭৩ বোতল ভারতীয় মাদক স্কাপ সিরাফ ও ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে| একই সময় যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার গোপালপুর গ্রামের ভিতর থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে| মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল রহমান জানান, আমরা মালিক বিহিন অবস্থায় বিপুল পরিমানের ভারতীয় মাদক উদ্ধার করলেও আমরা আসামী ধরতে পারিনি|তবে ধরার চেষ্টা চলছে|
শিরোনাম :
মহেশপুর সীমান্তে মাদকের চালান উদ্ধার
-
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি - প্রকাশিত সময় ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- ৩৭ পড়েছেন
Tag :
জনপ্রিয়














