ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি আশিক আহমেদ (২৫)-কে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

​সোমবার (১৭ আগস্ট) ভোররাতে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক আমলা ইউনিয়নের আটিগ্রামের বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা-পুলিশের একটি বিশেষ টিম কাতলামারি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নাশকতা মামলার আসামি আশিককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি মোবাইল অ্যাপ হোয়াটসঅ্যাপে গ্রুপ কল ব্যবহার করে কর্মী-সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, আশিক আহমেদের বিরুদ্ধে থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তার শেষে সোমবার সকালেই তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

মিরপুরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত সময় ০৪:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬