ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুখোমুখি সংঘর্ষ ঃ বাগেরহাটে দুই বাইকার নিহত

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইকার আরাফাত (১৮) এবং   মইনুল কাজী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সন্ধ্যায় খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজীর মৃত্যু হয়। নিহত আরাফাত ও মইনুল কাজী দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।

এর আগে শনিবার দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সদর উপজেলার রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরাফাত, মইনুল কাজীসহ তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনার দুটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরাফাত ও মইনুল কাজীর মৃত্যু হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

মুখোমুখি সংঘর্ষ ঃ বাগেরহাটে দুই বাইকার নিহত

প্রকাশিত সময় ০৬:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬