ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোগ নির্ণয়ে বাংলাদেশ এখনো পিছিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : রোগীদের সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে অনুষ্ঠিত ‘স্বাস্থ্যসেবায় উচ্চপ্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার এই পরিস্থিতির দ্রুত উন্নতি করতে চায়। আর এ কারণেই এবারের বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে।’

এদিকে ডেঙ্গু মোকাবিলায় সরকারের চলমান কার্যক্রম ও হাসপাতালের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, কিছু কিছু হাসপাতালে এমনও অবস্থা তৈরি হয়েছে যে, এক রুমে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে ডেঙ্গু ও হাম মোকাবিলায় যেসব চিকিৎসক ও নার্স নিয়োজিত রয়েছেন, তাদেরকে আরও ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

রোগ নির্ণয়ে বাংলাদেশ এখনো পিছিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় ০২:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬