সুন্দরবনে তিন মাসের মৎস্য আহরণে নিষিদ্ধ সময়ে সুন্দরবনের উপর নির্ভরশীল বেকার জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য এই প্রথমবার ভিজিএফ চাল বরাদ্দ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়| প্রথম পর্যায়ে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগে তালিকাভূক্ত ৮ হাজার ২শ ৭১ টি জেলে পরিবার এই খাদ্য সহায়তা পাচ্ছেন|
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে তিন মাস মাছ ধরা বন্ধ কালীন বেকার হয়ে পড়া জেলেদের জন্য নিষেধাজ্ঞা জারীর ৬ বছর পরে এবারই সরকার মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ২০২৬-২৭ অর্থ বছরে প্রথম খাদ্য সহায়তা বরাদ্দ করেছেন| খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ১২টি উপজেলার সুন্দরবনের উপর নির্ভরশীল তালিকাভূক্ত ৮২৭১ টি জেলে পরিবারের জন্য ১৬ জুলাই ৬৬১.৬৮ মেঃ টন ভিজিএফ চাল চাল বরাদ্দ দিয়েছেন মন্ত্রণালয়| মাসিক ৪০ কেজি করে জুলাই ও আগষ্ট এ দুই মাসের মোট ৮০ কেজি করে চাল পাবেন সুন্দরবন বিভাগের তালিকাভূক্ত জেলে পরিবারগুলো|
সুন্দরবনে প্রতি বছর জুন, জুলাই ও আগষ্ট এই তিন মাস মাছ ধরা বন্ধের জন্য সুন্দরবন বিভাগ গত ২০২০ সালের ২৮ জুলাই নিষেধাজ্ঞা জারী করে| সে অনুয়ায়ী বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে| বন বিভাগের এ নিষেধাজ্ঞার ফলে বেকার হয়ে পড়েছে সুন্দরবনের উপর নির্ভরশীল হাজার হাজার জেলে ও মৎস্যজীবি| অর্থ কষ্টে জেলে পরিবারগুলো এক প্রকার মানবেতর জীবনযাপন করছে| বন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে তালিকাভূক্ত জেলে ৮ হাজার ৫শ ৪০ জন এবং সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে তালিকা ভূক্ত জেলের সংখ্যা ৯ হাজার ৪শ জন|
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, অনেক আবেদন ও লেখালেখির পরে বর্তমান সরকার এই প্রথমবার সুন্দরবনের উপর নির্ভরশীল বেকার জেলেদের খাদ্য সহায়তা বরাদ্দ করায় জেলে পরিবারগুলো অনেক উপকৃত হবেন| কিন্তু সুন্দরবন বিভাগের তালিকাভূক্ত জেলেদের মধ্যে অল্প সংখ্যক জেলেদের জন্য চাল বরাদ্দ হয়েছে| আশা করা যায় আগামীতে সকল জেলে পরিবার খাদ্য সহায়তা পাবেন বলে ডিএফও জানান|#
শিরোনাম :
সুন্দরবনের জেলেদের প্রথমবারের মতো ভিজিএফ চাল বরাদ্দ
-
শরণখোলা প্রতিনিধি - প্রকাশিত সময় ০৭:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- ৪৫ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















