ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত (৭ আগষ্ট) ২টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পশ্চিম বাকপুরা গ্রামে নিজ বাসায় মারুফ মাতুব্বর (৩৮) তার স্ত্রী শিখা বেগমকে (৩০) নিয়ে রাত্রিযাপন করছিলেন। ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী মারুফের পুরুষাঙ্গ কেটে দেন। ঘটনার সময় মারুফের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসে। স্বজনরা তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

মারুফ মাতুব্বরের বড় ভাই রেজাউল মাতুব্বর জানান, মারুফ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মারুফ নারায়ণগঞ্জ শহরের একটি গার্মেন্টসে চাকরি করত। প্রতি বৃহস্পতিবার বাড়িতে এসে আবার শনিবার সকালে চলে যায়। ভাঙ্গা থানায় বিষয়টি জানানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে শুক্রবার রাতেই ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মারুফ মাতুব্বর ঢাকায় চিকিৎসাধীন। তার স্ত্রী শিখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

প্রকাশিত সময় ০২:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬