ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেসিসি নগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে: প্রশাসক মঞ্জু তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন তালায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের মৃত্যু তালায় জাতীয় ফল মেলার উদ্বোধন খোকসায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ খুলনায় আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত খোকসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও এজিএমের দুর্ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি

চলন্ত বাইকে ইটের আঘাতে আহত রাফি মারা গেছেন

  • রিপোর্টার নাম
  • প্রকাশিত সময় : ০৯:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৮ পড়ছেন

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি মারা গেছেন।
সোমবার (২২ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাফির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানাকে জানানো হয়েছে।
গত ৯ জুন রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে সাজিদ চৌধুরী রাফিকে রাস্তায় আটকাতে চেষ্টা করেন কালু ও পারভেজ। একা দেখে তারা আটকাতে যায়। কালু তাকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান নেওয়া পারভেজ বড় ইটের টুকরা দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রাফি।
এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত ও পুলিশি তথ্যমতে, কোনো ছিনতাই নয়, বরং পূর্বশত্রুতা ও মাদক কারবারে বাধা দেওয়ার জেরে এ হামলা চালানো হয়।
পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মো. পারভেজ, ফয়সাল ওরফে কালু ও আনোয়ার হোসেন বাবু নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

rington bd

জনপ্রিয়

কেসিসি নগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে: প্রশাসক মঞ্জু

চলন্ত বাইকে ইটের আঘাতে আহত রাফি মারা গেছেন

প্রকাশিত সময় : ০৯:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬