ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। আজ রোববার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে।
যেসব এলাকায় সেনা মোতায়েন করা হচ্ছে- ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা।
শিরোনাম :
নাশকতার আশঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
-
রিপোর্টার নাম - প্রকাশিত সময় : ১০:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- ১১ পড়ছেন
Tag :
জনপ্রিয়


















