ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খোকসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও এজিএমের দুর্ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি সালাহ’র নৈপুণ্যে চতুর্থ বিশ্বকাপে এসে ঐতিহাসিক জয় মিসরের বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন অধ্যায় রচনার প্রত্যাশা ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার কালীগঞ্জে শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর হত্যা : আসামী আবু তাহেরের মৃত্যুদণ্ড নাশকতার আশঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন আর্জেন্টিনাকে হারাবে অস্ট্রিয়া! পূর্বাভাস বিশ্লেষকদের

নেত্রকোনায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়  অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ বাচ্চু খান (৬৫) মারা গেছে। রবিবার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে বৃদ্ধের নিজ বাড়িতেই এই  এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রের বরাত দিয়ে পুলিশ জানায় , বাচ্চু খান প্রতিদিনের মতো রবিবার রাতেও তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ৮টার দিকে বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গেলে হঠাৎ সেখানে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার গোঙানি শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং সংযোগ বিচ্ছিন্ন করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। কালক্ষেপণ না করে তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, “বাচ্চু খানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই সম্ভবত তার প্রাণহানি ঘটেছিল।”

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবার ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আজ রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খোকসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও এজিএমের দুর্ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:২২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬