ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খোকসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও এজিএমের দুর্ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি সালাহ’র নৈপুণ্যে চতুর্থ বিশ্বকাপে এসে ঐতিহাসিক জয় মিসরের বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন অধ্যায় রচনার প্রত্যাশা ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার কালীগঞ্জে শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর হত্যা : আসামী আবু তাহেরের মৃত্যুদণ্ড নাশকতার আশঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন আর্জেন্টিনাকে হারাবে অস্ট্রিয়া! পূর্বাভাস বিশ্লেষকদের

যশোর বাঘারপাড়ার বন্দবিলা সার্বজনীন দুর্গা মন্দিরে চুরি

  • রিপোর্টার নাম
  • প্রকাশিত সময় : ০৯:০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১ পড়ছেন

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামে একটি সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়নের বন্দবিলা উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শনিবার গভীর রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মন্দিরে থাকা দুটি সিলিং ফ্যান, একটি মনিটর, একটি পিসি, একটি সোলার ব্যাটারিসহ পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।
রোববার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয় বাসিন্দা সুজয় কুমার পাল মাঠে কাজে যাওয়ার সময় মন্দিরের গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মন্দিরের ভেতরে চুরির বিষয়টি নিশ্চিত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. মুন্না বিশ্বাস এবং খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

rington bd

জনপ্রিয়

খোকসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও এজিএমের দুর্ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন

যশোর বাঘারপাড়ার বন্দবিলা সার্বজনীন দুর্গা মন্দিরে চুরি

প্রকাশিত সময় : ০৯:০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬