ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম লুৎফর রহমান (৫৫)।

আজ বুধবার (১২ আগষ্ট )সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে নিজের কৃষি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। লুৎফর রহমান প্রতিদিনের মতোই মাঠে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নিহত লুৎফর রহমান ধুমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বজ্রপাতের সময় কৃষক ও মাঠে কাজ করা মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার সতর্ক করে আসছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত সময় ০১:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬