যশোরের মনিরামপুরে ইয়াবা সহ ২যুবককে আটক করেছে পুলিশ। ২১ আগস্ট শুক্রবার উপজেলার নেহালপুর বাজারের ভূমি অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, ঐদিন বিকালে নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই অলোক বিশ্বাস ও এ এস আই রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্যানযোগে মাদক ব্যবসায়ীরা তাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে পুলিশের সন্দেহ হলে, তাদেরকে তল্লাশি করে মাদকসহ আটক করা হয়।১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের আজিজুর বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস (২০) ও ১৫ নং কুলটিয়া ইউনিয়নের আলমগীর গাজীর ছেলে হাসিবুর হাসান (১৯)তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ বিষয় এ এস আই রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলার প্রস্তুতি চলছে।এই মাদক বিরোধী অভিযান অব্যাহত চলবে।
শিরোনাম :
মনিরামপুরে ইয়াবা সহ ২ যুবক আটক
-
মনিরামপুর প্রতিনিধি - প্রকাশিত সময় ০৪:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ৩৫ পড়েছেন
Tag :
জনপ্রিয়











