ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

মাদারীপুর শহরে এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে (শনিবার) কৌশলে ঘরের দরজা খুলে ঘরের ভেতরে চেতনানাশক পাউডার ছিটিয়ে ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৩ লাখ টাকা চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) রাত ১২ টার পরে শহরের থানতলী এলাকার কুয়েত প্রবাসী জাহিদ খানের বাড়ির সবাই ঘুমিয়ে থাকে। এসময় চোর চক্রের সদস্যরা কৌশলে ঘরের দরজা খুলে ঘরে চেতনানাশক জাতীয় পাউডার ছিটিয়ে স্টীলের আলমারি খুলে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। পরে ভোরে জাহিদ খানের পিতা আবদুল জলিল খা নামাজ পড়ার জন্য উঠলে তিনি দেখেন ঘরে চুরি হয়েছে। পরে মাদারীপুর সদর থানা পুলিশকে খবর দিলে চরমুগরিয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত প্রবাসীর পিতা আবদুল জলিল খা বলেন, রাতে আমাদের ঘরের দরজা কৌশলে খুলে ঘরের ভেতরে ঘুমের পাউডার ছিটিয়ে সবকিছু নিয়ে গেছে। আমার ছেলে ৩০ বছর ধরে কুয়েতে কষ্ট করে দেশে টাকা পাঠায়। সেই টাকা পয়সা আর স্বর্ণ সবকিছু চুরি হয়ে গেছে। পুলিশের কাছে আমার দাবী, আমাদের চুরি হয়ে যাওয়া স্বর্ণ ও অর্থ ফিরিয়ে দেউক। আর এই চোর চক্রকে গ্রেপ্তার করুক।

এই বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনাটিকে পুলিশ তদন্ত করে দেখছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

মাদারীপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত সময় ০১:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬