ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত

“মাদকমুক্ত সমাজ গড়তে আসুন সবাই একসঙ্গে এগিয়ে যাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই ২০২৬ (শুক্রবার) বাদ জুম্মা অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। আগামী প্রজন্মকে নিরাপদ ও সুস্থ রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং “মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি”—এই শপথ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াগাতী থানার এসআই মোঃ তারেক, এসআই মোঃ আসাদ, গাজী সেলিম আহমেদ, আশরাফুল আলম (ইয়ার আলী) এবং মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, কালিয়া প্রেসক্লাব, কালিয়া, নড়াইল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আরজান হোসেন। কর্মসূচির আয়োজক ছিলেন মোঃ রাসেল আহমেদ ও মোঃ রব্বান আলী। প্রচারে ছিল মহাজন উত্তরপাড়া এলাকাবাসী।
সভা শেষে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

কালিয়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত সময় ০৭:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬