ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কায় চালক নিহত

নড়াইলের  উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সর্দার (১৮) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজার সংলগ্ন তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুত্তাকাব্বির সর্দার উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে চাচুড়ি বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ওই সময় মুত্তাকাব্বির তার সহকারীকে সঙ্গে নিয়ে বারইপাড়ার দিক থেকে কাজ শেষ করে ট্রলি চালিয়ে ফিরছিলেন। বাজার সংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল হয়ে যায়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের ডালার সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় চালক মুত্তাকাব্বিরের মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রলিতে থাকা তার সহকারী প্রাণে রক্ষা পান।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কায় চালক নিহত

প্রকাশিত সময় ০৩:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬