ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের ইউসুফ শরীফ হত্যা মামলার প্রধান আসামি আরাফাত শরীফ (৩০)কে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৮ এবং র‌্যাব-৭ এর একটি আভিধানিক দল যৌথ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানাধীন লক্ষ্মীছড়ি উপজেলা পুরাতন ভবনের সামনে থেকে আরাফাত শরীফকে গ্রেফত’র করে। গ্রেফতারকৃত আরাফাত শরীফ উপজেলার  ফুলঝুড়ি গ্রামের আলমগীর শরীফের ছেলে। মামলার এজাহার সূত্রে  জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ২৪ মে দুপুরে আরাফাত শরীফ তার সহযোগীদের সহায়তায় ইউসুফ শরীফকে ডেকে নিয়ে জনৈক  ফজলুল হক শরীফের বাড়ির উঠানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে নিহতের পিতা মোঃ ফজলুল হক শরীফ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

মঠবাড়িয়ায় ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত সময় ০৩:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬