সাতক্ষীরার দামারপোতা উত্তরপাড়ায় পানিতে ডুবে মোঃ আরাফাত নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ আনুমানিক দুপুর ১টার সময় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত আরাফাত ওই এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম বাবুর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অসাবধানতাবশত আরাফাত বাড়ির কাছের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে মাতম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
শিরোনাম :
সাতক্ষীরায় পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
-
সাতক্ষীরা প্রতিনিধি - প্রকাশিত সময় ০৭:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ৩৯ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















