ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় পানির স্রোতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের মিরুখালী-সাফা সড়কের মিরুখালী কলেজ সংলগ্ন অংশে বড় ধরণের ভাঙনের সৃষ্টি হয়েছে| এতে প্রতিদিন এ সড়ক দিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাসহ সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে| এছাড়া ওই এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে| স্থানীয়দের অভিযোগ, সড়কের ভাঙনের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে| বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে| প্রতিদিনই সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে| এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পরিদর্শন এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন| তাদের মতে, দ্রুত সংস্কার করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে| এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম জানান, রাস্তাটি সড়ক ও জনপথের আওতায়| ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার তাদের বিষয়টি অবহিত করেছেন|

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

মঠবাড়িয়ায় পানির স্রোতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত সময় ১০:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬