ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খোকসায় বিএনপি নেতা রাজুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়ার খোকসায় খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাফিজ আহমেদ খাঁন রাজুর ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​৭ আগস্ট আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইশরাদ জাহান পুলোম (রাজুর ভাবির) নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা রশিদ রেজা বাজু এবং রাজুর ভাই মোহাম্মদ আবদুল্লাহ। পাশাপাশি উপজেলা, পৌরসভা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ এতে অংশ নেন।
​সমাবেশ থেকে বক্তারা এই সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। একই সাথে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে খোকসাকে অচল করে দেওয়ার তীব্র হুঁশিয়ারি ও আল্টিমেটাম দেন নেতারা।
​উল্লেখ্য, গত (৬ আগস্ট) রাত আনুমানিক ১০:৩০ টার দিকে পৌর বিএনপির অফিস শেষে থানাপাড়াস্থ নিজ বাসভবনে ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত নাফিজ আহমেদ খাঁন রাজুর ওপর অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

খোকসায় বিএনপি নেতা রাজুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত সময় ০৫:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬