কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব খালিদ বিন মনসুর (পরিচিতি নম্বর: ১৮৯২৫)।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের (স্মারক নম্বর: ০৫.৪৪.০০০০.০০৬.১৮.০০০২.২৬-৫৭০) আলোকে তাঁকে খোকসা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। গত ০৯ আগস্ট ২০২৬ তারিখে সিনিয়র সহকারী কমিশনার মো. মহেছেন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছিল।
নতুন কর্মস্থলে যোগদানের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় তাঁকে স্থানীয় প্রশাসন ও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যর মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন ও উপজেলা ইসলামী আন্দোলনের খোকসা সভাপতি আনোয়ার খান উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনকে আরও গতিশীল, সেবামুখী এবং জনবান্ধব করে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
শিরোনাম :
খোকসায় নতুন উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর
-
খোকসা প্রতিনিধি - প্রকাশিত সময় ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- ৪৬ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















