কুষ্টিয়া খোকসা বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের গড়াই নদীর খেয়াঘাটের ১০০/১২০ গজ পূর্ব দিকে নদীর কুলে কুচুরিপানার সাথে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির লাশ ভাসছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল দশটার সময় স্থানীয় এলাকাবাসী লাশটি দেখে থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অর্ধগলিত ভাসমান লাশটি উদ্ধার করেন।
লাশের গায়ে কপি কালারের হাপ হাতা শার্ট এবং পরিহিত কোন বস্ত্র নাই। ২/৩ দিন আগে মৃত্যু হয়েছে বলে অনুমান করা যাচ্ছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞত পুরুষের একটি লাশ পাওয়া গেছে। ঈশ্বরদী নৌি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনাননক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোকসা প্রতিনিধি 















