ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খোকসায় ৬১৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে  আমন ধান, পেঁয়াজ ও গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বালাই নাশক ও পলিথিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
​গতকাল মঙ্গলবার  উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালেদা বিন মনসুর। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোকন হোসেনের সঞ্চালনায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৬১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১০০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ২০ কেজি করে এমওপি সার, বালাইনাশক ও পলিথিন; এবং ১৮৫ জন কৃষককে গ্রীষ্মকালীন হাইব্রিড শাক-সবজি বীজ ও ৫ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল নোমান বলেন, “সরকার কৃষকদের উন্নয়নে সবসময় তৎপর। আজকের এই উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং উৎপাদন বাড়বে বলে আমরা আশা করি।”
​নবাগত ইউএনও খালেদ বিন মনসুর বলেন, “কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এই উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”
Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

খোকসায় ৬১৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত সময় ০৫:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬