ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হুমকির মুখে কালীবাড়ি

খোকসা শহর রক্ষা বাঁধে ধস

কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে ২০২৩ সালে নির্মিত শহর প্রতিরক্ষা বাঁধে মাত্র তিন বছরের মধ্যেই ধস দেখা দিয়েছে। এতে খোকসা পৌর শহরের গুরুত্বপূর্ণ অংশের পাশাপাশি কালীবাড়ি এলাকা হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল বিষয়টি খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: তাসমিন জাহানকে অবহিত করেন। খবর পাওয়ার পর তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার (ভারপ্রাপ্ত) সহকারী প্রকৌশলী মামুনুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন রিপন হোসেন।
পরিদর্শন শেষে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে জন্য পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়াকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পৌর প্রশাসক মোছা: তাসমিন জাহান। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান, যাতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

হুমকির মুখে কালীবাড়ি

খোকসা শহর রক্ষা বাঁধে ধস

প্রকাশিত সময় ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬